মানসম্পন্ন

শিক্ষা

অভিজ্ঞ

শিক্ষক মন্ডলি

নিবিড়

তত্বাবধান

আদর্শ

ছাত্র গঠন

সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনায় নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতিশ্রুতি -

Markazu Shaikhil Islam এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে একজন শিক্ষার্থী দ্বীনি জ্ঞান ও আধুনিক শিক্ষায় সমানভাবে পারদর্শী হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরা বিশ্বাস করি — সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়েই তৈরি হয় আগামী দিনের নেতৃত্ব।
আপনার সন্তানকে একইসঙ্গে ধর্মীয় ও জেনারেল শিক্ষায় সমানভাবে দক্ষ বানাতে চাইলে Markazu Shaikhil Islam হতে পারে আপনার প্রথম নির্বাচন। দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়ে উঠুক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। 

বিভাগসমূহ -

প্রত্যেক বিভাগ জ্ঞানের আলাদা শাখা, যার মাধ্যমে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ইসলামী জীবন গঠনে দক্ষ হয়।  তৈরি হয় নৈতিক ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব।

প্রি হিফজ (নাজেরা)

হিফজ

মাদানী নেসাব

শ্রেণিভিত্তিক পাঠ্যসূচি -

নাজেরা বিভাগ

কুরআনুল কারীম, মাসনূন দু’আ ও হাদীস, ইসলামী সাধারণ জ্ঞান ও সীরাত, ফিকহ ও আকাইদ, স্তর ভেদে ২য়-৩য় শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত।

কুরআনুল কারীম, ফিকহ ও আকাইদ, ইসলামী সাধারণ জ্ঞান ও সীরাত, প্রয়োজনীয় মাসায়েল, মাসনূন দু’আ ও হাদীস, স্তরভেদে ২য়/৩য় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত।

১ম বর্ষ :
মাদানী নেসাব ১ম বর্ষ ও NCTB কর্তৃক প্রণীত ৪র্থ শ্রেণীর বাংলা, অংক, ইংরেজি।
২য় বর্ষ :
মাদানী নেসাব ২য় বর্ষ ও বেফাক কর্তৃক প্রণীত সিলেবাস।
৩য় বর্ষ:
মাদানী নেসাব ৩য় বর্ষ ও বেফাক কর্তৃক প্রণীত সিলেবাস।

আমাদের ব্যবস্থাপনা -

বিস্তারিত তথ্য জানতে

আমাদের প্রসপেক্টাসটি দেখুন

সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যেতে.. ভর্তি নিশ্চিত করুন!

প্রি হিফজ (নাজেরা)

সম্পূর্ণ কুরআন দেখে পড়ার যোগ্য করে তোলা হয়। নির্দিষ্ট সূরাসমূহ মুখস্ত ও NCTB কর্তৃক প্রণীত স্তরভেদে ২য় ও ৩য় শ্রেণির জেনারেল সাবজেক্টসমূহ পাঠদান।

হিফজ

তাহফিজুল কুরআন। অনূর্ধ্ব ১০ বছরের ছাত্রদের জন্য উন্নত পরিবেশে আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ। ২-৩ বছরের মধ্যে সম্পূর্ণ কুরআন হিফজ করানোর সর্বাত্মক চেষ্টা করা হয়।

মাদানী নেসাব

(মাদানী নেসাব। ১ম, ২য় ও ৩য় বর্ষ) ১ম বর্ষেই আরবি ভাষায় লিখতে বলতে ও বুঝতে পারার যোগ্যতা অর্জন। NCTB কর্তৃক প্রণীত জেনারেল সাবজেক্টসমূহ পাঠদান।